প্রার্থনাতীত দান

কথা

পাঠানেরা যবে বাঁধিয়া আনিলবন্দী শিখের দল-সুহিদগঞ্জে রক্ত-বরণহইল ধরণী তল।নবাব কহিল–শুন তরুসিংতােমারে ক্ষমিতে চাই।তরুসিং কহে মাের কেন তবএত অবহেলা ভাই?নবাব কহিল, মহাবীর তুমিতােমারে না করি ক্রোধ,বেণীটি কাটিয়া দিয়ে যাও মােরেএই শুধু অনুরােধ।

তরুসিং কহে করুণা তোমারহৃদয়ে রহিল গাঁথা—যা চেয়েছ তার কিছু বেশি দিব।বেণীর সঙ্গে মাথা।

Comments

Loading comments…