প্রার্থনাতীত দান

কথা

পাঠানেরা যবে বাঁধিয়া আনিলবন্দী শিখের দল—সুহিদ্‌গঞ্জে রক্ত-বরনহইল ধরণীতল।নবাব কহিল—শুন তরুসিংতোমারে ক্ষমিতে চাই।তরুসিং কহে মোরে কেন তবএত অবহেলা ভাই।নবাব কহিল, মহাবীর তুমিতোমারে না করি ক্রোধ,বেণীটি কাটিয়া দিয়ে যাও মোরেএই শুধু অনুরোধ।

তরুসিং কহে করুণা তোমারহৃদয়ে রহিল গাঁথা—যা চেয়েছ তার কিছু বেশি দিববেণীর সঙ্গে মাথা।

Comments

Loading comments…