নকল গড়
কাব্যগ্রন্থ — কথা ও কাহিনী
জলস্পর্শ করব না আর—চিতোর-রাণার পণ—বুঁদির কেল্লা মাটির পরেথাক্বে যতক্ষণ।—কি প্রতিজ্ঞা, হায় মহারাজ,মানুষের যা’ অসাধ্য কাজকেমন করে’ সাধ্বে তা আজ?—কহেন মন্ত্রিগণ।কহেন রাজা, সাধ্য না হয়সাধব আমার পণ।
বুঁদির কেল্লা চিতোর হ’তেযোজন তিনেক দূর।সেথায় হারাবংশী সবাইমহা মহা শূর।
হামু রাজা দিচ্চে থানাভয় কারে কয় নাইক জানা,তাহার সদ্য প্রমাণ রাণাপেয়েছেন প্রচুর।হারাবংশীর কেল্লা বুঁদিযোজন তিনেক দূর।
মন্ত্রী কহে যুক্তি করি—আজকে সারারাতিমাটি দিয়ে বুঁদির মতনকল কেল্লা পাতি।রাজা এসে আপন করেদিবেন ভেঙে ধূলির পরে,নইলে শুধু কথার তরে।হবেন আত্মঘাতী।—মন্ত্রী দিল চিতোর মাঝেনকল কেল্লা পাতি।
কুম্ভ ছিল রাণার ভৃত্যহারাবংশী বীরহরিণ মেরে আস্চে ফিরেস্কন্ধে ধনু তীর।
খবর পেয়ে কহে—কেরেনকল বুঁদি কেল্লা মেরেহারাবংশী রাজপুতেরাকরবে নতশির?নকল বুঁদি রাখব আমিহারাবংশী বীর।
মাটির কেল্লা ভাঙতে আসেনরাণা মহারাজ।দূরে রহ—কহে কুম্ভ,গর্জ্জে যেন বাজ।বুঁদির নামে করবে খেলা,সইব না সে অবহেলা,নকল গড়ের মাটির ঢেলারাখব আমি আজ।কহে কুন্ত—দূরে রহরাণা মহারাজ!
ভূমির পরে জানু পাতি’তুলি’ ধনুঃ শরএকা কুম্ভ রক্ষা করেনকল বুঁদিগড়।
রাণার সেনা ঘিরি তা’রেমুণ্ড কাটে তরবারে,খেলা গড়ের সিংহদ্বারেপড়ল ভূমিপর।রক্তে তাহার ধন্য হ’লনকল বুঁদিগড়।
Comments
Loading comments…