আমারে পড়েছে আজ ডাক

গল্পসল্প

আমারে পড়েছে আজ ডাক,কথা কিছু বলতেই হবে—বিশ্রাম করা পড়ে থাক,পার যদি মন দাও তবে।ফিস‌্ফিস্ কর যদি ব’সেখস‌্খস্ মেজেতে পা ঘ’ষে—অভ্যাস হয়ে গেছে এ ব্যাঘাত যত,যেন কিছু হয় নাই থাকি এইমতে।গম্ভীর হয়ে করি প্রফেটের ভান;শুনে যে ঘুমিয়ে পড়ে সে বুদ্ধিমান।

আমাদের কাল থেকে, ভাই,এ কালটা আছে বহু দূরে,মোটা মোটা কথাগুলো তাইব’লে থাকি খুব মোট সুরে।পিছনেতে লাগে নাকে ফেউবৃদ্ধের প্রতি সম্মানে,মারতে আসে না ছুটে কেউকথা যদি না’ও লয় কানে।

বিধাতা পরিয়ে দিল আজনারদমুনির এই সাজ।তাই তো নিয়েছি কাজ উপদেষ্টার,এ কাজটা সবচেয়ে কম চেষ্টার।

তবে শোনো— মন্দ সে মন্দই,হোক-না সে গুপিনাথ, হোক-না সে নন্দই।আর শোনো— ভালো যে সে ভালো,চোখ তার কটা হোক, হোক-বা সে কালো।অল্প যা বললেম দেখে তাই ভেবে,পাছে ভুলে যাও তাই নোট লিখে নেবে।যদি বল, পুরাতন এই কথাগুলো—আমিও যে পুরাতন সেটা নাহি ভুলো।

Comments

Loading comments…