ওকালতি ব্যবসায়ে ক্রমশই তার
গল্পসল্প
ওকালতি ব্যবসায়ে ক্রমশই তারজমেছিল একদিন মস্ত পসার।ভাগ্যটা ঘাটে ঘাটে কী করিয়া শেষেএকদা জজের পদে ঠেকেছিল এসে।সদাই বাড়িতে তার মহা ধূমধাম,মুখে মুখে চারি দিকে রটে গেছে নাম।আজ সে তো কালীনাথ, আগে ছিল কেলে—কাউকে ফাঁসিতে দেয় কাউকে বা জেলে।ক্লাসে ছিল একদিন একেবারে নিচু,মাস্টার বলতেন হবে নাকো কিছু।সব চেয়ে বোকারাম, সব চেয়ে হাঁদা—দুষ্টুমি বুদ্ধিটা ছিল তার সাধা!ক্লাসে ছিল বিখ্যাত তারি দৃষ্টান্ত,সেই ইতিহাস তার সকলেই জানত।একদিন দেখা গেল ছুটির বিকালেফলে ভরা আম গাছে এক বসি ডালেকামড় লাগাতেছিল পাকা পাকা আমে—ডাক পাড়ে মাস্টার, কিছুতে না নামে।আম পেড়ে খেতে তোরে করেছি বারণ,সে কথা শুনিস নে যে বল কী কারণ!
কালু বলে, পেড়ে আমি খাই নে তো তাই,ডালে ব’সে ব’সে ফল ক’ষে কামড়াই।মাস্টার বলে তারে, আয় তুই নাবি—যত ফল খেয়েছিস তত চড় খাবি!কালু বলে, পালিয়াছি গুরুর আদেশএই শাস্তিই যদি হয় তার শেষ,তা হলে তো ভালো নয় পড়াশুনা করা—গুরুর বচন শুনে চড় খেয়ে মরা।
Comments
Loading comments…