তুমি ভাব’, এই-যে বোঁটা
গল্পসল্প
তুমি ভাব’, এই যে বোঁটাকিছুই বুঝি নয়কে ওটা,ফুলের গুমর সবার চেয়ে বড়ো—
বিমুখ হয়ে আজ যদি ওআলগা করে বাঁধন স্বীয়তখনি ফুল হয় যে পড়ো-পড়ো।বোঁটাই ওকে হাওয়ায় নাচায়,অপমানের থেকে বাঁচায়,ধরে রাখে সূর্যালোকের ভোজে;বুক ফুলিয়ে দেয় না দেখা,গোপনে রয় একা একা,নিচু হয়ে সবার উপর ও যে।বনের ও তো আদুরে নয়,শক্ত হয়ে দাঁড়িয়ে রয়,গায়েতে ওর নাইকে অলংকার;রস জোগায় সে চুপে চুপে,থাকে নিজে নীরস রূপে,আপন জোরে বহে আপন ভার।
কাঁটা যখন উঁচিয়ে থাকেঅহিংস্র কেউ কয় না তাকে—যতই কিন্তু করুক-না বদনাম,পশুর কামড় থেকে যারেবাঁচিয়ে রাখে বারে বারেসেই তো জানে কাঁটার কত দাম
Comments
Loading comments…