পালের সঙ্গে দাঁড়ের বুঝি

গল্পসল্প

পালের সঙ্গে দাঁড়ের বুঝি গোপন রেষারেষি,মনে মনে তর্ক করে কার সমাদর বেশি।দাঁড় ভাবে যে, পাঁচ-ছ-জনা গোলাম তাহার পাছে,একলা কেবল বুড়ো মাঝি পালের তত্ত্বে আছে।পাল ভাবে যে, জলের সঙ্গে দাঁড়ের নিত্য বৈরি,বাতাসকে তো বক্ষে নিতে আমি সদাই তৈরি;আমার খাতির মিতার সঙ্গে ভালোবাসার জোরে,ওরা মরে ঝেঁকে ঝেঁকেই শুধু লড়াই ক’রে;ওঠে পড়ে পরের খেয়ে তাড়া,আমি চলি আকাশ থেকে যখনি পাই সাড়া॥

Comments

Loading comments…