যেটা তোমায় লুকিয়ে-জানা

গল্পসল্প

যেটা তোমায় লুকিয়ে-জানা সেটাই আমার পেয়ার;বাপ মা তোমায় যে-নাম দিল থোড়াই করি কেয়ার।সত্য দেখায় যেটা দেখি তারেই বলি পরী;আমি ছাড়া ক’জন জানে তুমি যে অপ্সরী।কেটে দেব বাঁধা নামের বন্দীর শৃঙ্খল,সেই কাজেতেই লেগে গেছি আমরা কবির দল;কোনো নামেই কোনো কালে কুলোয় নাকে যারেতাহার নামের ইশারা দেই ছন্দে ঝংকারে।

Comments

Loading comments…