যেমন পাজি তেমনি বোকা

গল্পসল্প

যেমন পাজি তেমনি বোকা,গোবর-ভরা মাথা,লোকটা কে যে ভেবে পাচ্ছি না তা।কবে যে কী বলেছিল ঠিক তা মনে নাই,আচ্ছা ক’রে মুখের মতো জবাব দিতে চাইকী যে জবাব, কার যে জবাব যদি মনে পড়ে—প্রাণ ফিরে পাই ধড়ে।হাতে পেলে দেওয়াই নাকে খত,স্ত্রীর ছিঁড়ে দিই নথ।রাস্কেল সে, পাজির অধম, শয়তান মিট্‌মিটে;দিনরাত্তির ইচ্ছে করে ঘুঘু চরাই ভিটেয়।বদমাশকে শিক্ষা দেব— অসহ্য এই ইচ্ছেমনকে নাড়া দিচ্ছে।লোকটা কে যে পষ্ট তা নয়, এই কথাটাই পষ্ট—অতি খারাপ, নিতান্তই সে নষ্ট।পথের মোড়ে যদি পেতেম দেখা,মনের ঝালটা ঝেড়ে নিতেম যদি থাকত একা।বুকট ভ’রে অকথ্য সব জমে উঠছে ঢের,লক্ষ্য মনে না পড়ে তো কাগজ করব বের,যেখানে পাই নাম একটা করব নির্বাচন—খালাস পাবে মন॥

Comments

Loading comments…