আনুষ্ঠানিক সংগীত — ১৫

গীতবিতান

আলোকের পথে, প্রভু, দাও দ্বার খুলে—আলোক-পিয়াসী যারা আছে আঁখি তুলে,প্রদোষের ছায়াতলে হারায়েছে দিশা,সমুখে আসিছে ঘিরে নিরাশার নিশা।নিখিল ভুবনে তব যারা আত্মহারাআঁধারের আবরণে খোঁজে ধ্রুবতারা,তাহাদের দৃষ্টি আনো রূপের জগতে—আলোকের পথে।

Comments

Loading comments…