আনুষ্ঠানিক সংগীত — ১৬

গীতবিতান

ওই মহামানব আসে।দিকে দিকে রোমাঞ্চ লাগেমর্তধূলির ঘাসে ঘাসে।সুরলোকে বেজে ওঠে শঙ্খ,নরলোকে বাজে জয়ডঙ্ক—এল মহাজন্মের লগ্ন।আজি অমারাত্রির দুর্গতোরণ যতধূলিতলে হয়ে গেল ভগ্ন।উদয়শিখরে জাগে ‘মাভৈঃ মাভৈঃ’নবজীবনের আশ্বাসে।‘জয় জয় জয় রে মানব-অভ্যুদয়’মন্দ্রি-উঠিল মহাকাশে।

Comments

Loading comments…