আনুষ্ঠানিক সংগীত — ১৭

গীতবিতান

হে নূতন,দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ।তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটনসূর্যের মতন।রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন।ব্যক্ত হোক জীবনের জয়,ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চিরবিস্ময়।উদয়দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্তমাঝেচিরনূতনেরে দিল ডাকপঁচিশে বৈশাখ।

Comments

Loading comments…