আনুষ্ঠানিক সংগীত — ৫

গীতবিতান

তুমি হে প্রেমের রবি আলো করি চরাচরযত করো বিতরণ অক্ষয় তোমার কর।দুজনের আঁখি-’পরে তুমি থাকো আলো ক’রে—তা হলে আঁধারে আর বলো হে কিসের ডর।

তোমারে হারায় যদি দুজনে হারাবে দোঁহে—দুজনে কাঁদিবে বসি অন্ধ হয়ে ঘন মোহে,এমনি আঁধার হবে পাশাপাশি বসে রবেতবুও দোঁহার মুখ চিনিবে না পরস্পর।দেখো, প্রভু, চিরদিন আঁখি-’পরে থেকো জেগে—তোমারে ঢাকে না যেন সংসারের ঘন মেঘে।তোমারি আলোকে বসি উজল-আনন-শশীউভয়ে উভয়ে হেরে পুলকিতকলেবর।

Comments

Loading comments…