আনুষ্ঠানিক সংগীত — ৮

গীতবিতান

তাঁহার অসীম মঙ্গললোক হতেতোমাদের এই হৃদয়বনচ্ছায়েঅনন্তেরই পরশরসের স্রোতেদিয়েছে আজ বসন্ত জাগায়ে।তাই সুধাময় মিলনকুসুমখানিউঠল ফুটে কখন নাহি জানি—এই কুসুমের পূজার অর্ঘ্যখানিপ্রণাম করো দুইজনে তাঁর পায়ে।সকল বাধা যাক তোমাদের ঘুচে,নামুক তাঁহার আশীর্বাদের ধারা।মলিন ধুলার চিহ্ন সে দিক মুছে,শান্তিপবন বহুক বন্ধহারা।নিত্যনবীন প্রেমের মাধুরীতেকল্যাণফল ফলুক দোঁহার চিতে,সুখ তোমাদের নিত্য রহুক দিতেনিখিলজনের আনন্দ বাড়ায়ে।

Comments

Loading comments…