আনুষ্ঠানিক — ১৩
গীতবিতান
ওহে নবীন অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন।যুগে যুগে কোথা তুমি ছিলে সঙ্গোপন।
যতনে কত-কী আনি বেঁধেছিনু গৃহখানি,হেথা কে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ।কত আশা ভালোবাসা গভীর হৃদয়তলেঢেকে রেখেছিনু বুকে কত হাসি-অশ্রুজলে।একটি না কহি বাণী তুমি এলে মহারানী,কেমনে গোপনে মনে করিলে হে পদার্পণ।
Comments
Loading comments…