আনুষ্ঠানিক — ১৯
গীতবিতান
বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।স্থলে জলে নভতলে বনে উপবনেনদীনদে গিরি-গুহা-পারাবারেনিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা।নববসন্তে নব আনন্দ— উৎসব নব—অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে;শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে;পিককূজনপুষ্পবনে বিজনে।তব স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝেকলগীত সুললিত বাজে।তোমার নিশ্বাসসুখপরশে উচ্ছ্বাসহরষেপল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা।দিকে দিকে তব বাণী— নব নব তব গাথা— অবিরল রসধারা।
Comments
Loading comments…