আনুষ্ঠানিক — ৫
গীতবিতান
সুখে থাকো আর সুখী করো সবে,তোমাদের প্রেম ধন্য হোক ভবে।মঙ্গলের পথে থেকো নিরন্তর,মহত্ত্বের ’পরে রাখিয়ো নির্ভর—ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো সংশয়নিশীথে সংসার-অর্ণবে।চিরসুধাময় প্রেমের মিলন মধুর করিয়া রাখুক জীবন,দুজনার বলে সবল দুজন জীবনের কাজ সাধিয়ো নীরবে।কত দুঃখ আছে,কত অশ্রুজল—প্রেমবলে তবু থাকিয়ো অটল।তাঁহারি ইচ্ছা হউক সফল বিপদে সম্পদে শোকে উৎসবে।
Comments
Loading comments…