আনুষ্ঠানিক — ৮

গীতবিতান

যে তরণীখানি ভাসালে দুজনে আজি, হে নবীন সংসারী,কাণ্ডারী কোরো তাঁহারে তাহার যিনি এ ভবের কাণ্ডারী।

কালপারাবার যিনি চিরদিন করিছেন পার বিরামবিহীনশুভযাত্রায় আজি তিনি দিন প্রসাদপবন সঞ্চারি।নিয়ো নিয়ো চিরজীবনপাথেয়, ভরি নিয়ো তরী কল্যাণে।সুখে দুখে শোকে আঁধারে আলোকে যেয়ো অমৃতের সন্ধানে।বাঁধা নাহি থেকো আলসে আবেশে, ঝড়ে ঝঞ্ঝায় চলে যেয়ো হেসে,তোমাদের প্রেম দিয়ো দেশে দেশে বিশ্বের মাঝে বিস্তারি।

Comments

Loading comments…