জাতীয় সংগীত — ৫

গীতবিতান

ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে।বিহগেরা থামো থামো। আঁধারে কাঁদো গো তুমি ধরা।গাবে যদি গাও রে সবে গাও রে শত অশনি-মহানিনাদে—ভীষণ প্রলয়সঙ্গীতে জাগাও জাগাও, জাগাও রে এ ভারতে।বনবিহঙ্গ, তুমি ও সুখগীতি গেয়ো না। প্রমোদমদিরা ঢালি প্রাণে প্রাণেআনন্দরাগিণী আজি কেন ৰাজিছে এত হরষে—ছিঁড়ে ফেল্ বীণা আজি বিষাদের দিনে।

Comments

Loading comments…