জাতীয় সংগীত — ৮

গীতবিতান

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ। তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ।তোমারি শোকে এ আঁখি বরষিবে, এ বীণা তোমারি গাহিবে গান।যদিও এ বাহু অক্ষম দুর্বল তোমারি কার্য সাধিবে।যদিও এ অসি কলঙ্কে মলিন তোমারি পাশ নাশিবে।যদিও, হে দেবী, শোণিতে আমার কিছুই তোমার হবে নাতবু, ওগো মাতা পারি তা ঢালিতে একতিল তব কলঙ্ক ক্ষালিতে—নিভাতে তোমার যাতনা।যদিও, জননী, যদিও আমার এ বীণায় কিছু নাহিক বলকী জানি যদি, মা, একটি সন্তান জাগি উঠে শুনি এ বীণাতান।

Comments

Loading comments…