নাট্যগীতি — ১০

গীতবিতান

আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরিবিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া।শোনাতে তোরে মনের ব্যথা শুনিতে তোর মনের কথাপাগল হয়ে মধুপ কভু আসে না হেথা ছুটিয়া।মলয় তব প্রণয়-আশে ভ্রমে না হেথা আকুল শ্বাসে,পায় না চাঁদ দেখিতে তোর শরমে-মাখা মুখানি।শিয়রে তোর বসিয়া থাকি মধুর স্বরে বনের পাখিলভিয়া তোর সুরভিশ্বাস যায় না তোরে বাখানি।

Comments

Loading comments…