নাট্যগীতি — ১০৬

গীতবিতান

কাজ ভোলাবার কে গো তোরা!রঙিন সাজে কে যে পাঠায়কোন্ সে ভুবন-মনো-চোরা!কঠিন পাথর সারে সারেদেয় পাহারা গুহার দ্বারে,হাসির ধারায় ডুবিয়ে তারেঝরাও বসে সুধা-ঝোরা!

স্বপন-তরীর তোরা নেয়েলাগল পালে নেশার হাওয়া,পাগ্‌লা পরান চলে গেয়ে।কোন্ উদাসীর উপবনেবাজল বাঁশি ক্ষণে ক্ষণে,ভুলিয়ে দিল ঈশান কোণেঝঞ্ঝা ঘনায় ঘনঘোরা।

Comments

Loading comments…