নাট্যগীতি — ১২১
গীতবিতান
আমরা চিত্র অতি বিচিত্র,অতি বিশুদ্ধ, অতি পবিত্রআমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ।ওই দেখো গোলাম অতিশয় মোলাম।নাহি কোনো অস্ত্র খাকি-রাঙা বস্ত্র।নাহি লোভ, নাহি ক্ষোভ।নাহি লাফ, নাহি ঝাঁপ।যথারীতি জানি, সেই মতো মানি।কে তোমার শত্রু, কে তোমার মিত্র।কে তোমাৰ টক্কা, কে তোমার ফক্কা।
Comments
Loading comments…