নাট্যগীতি — ১২৭
গীতবিতান
আমরা দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলা সব যত—বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো।সূর্য ওঠার আগে মন আমাদের জাগে—বাতাস থেকে ভোৱ-বেলাকার সুর ধরি সব কত।কে দেয় রে হাতছানিনীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝি জানি।পথ যে চলে বেঁকে বেঁকে অলখ-পানে ডেকে ডেকেধরা যারে যায় না তারি ব্যাকুল খোঁজেই রত।
Comments
Loading comments…