নাট্যগীতি — ১২৮

গীতবিতান

বাহির হলেম আমি আপন ভিতর হতে,নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে।আমের মুকুল ফুটে ফুটে যখন পড়ে ঝ’রে ঝ’রেমাটির আঁচল ভ’রে ভ’রে—ঝরাই আমার মনের কথা ভরা ফাগুন-চোতে।কোথা তুই প্রাণের দোসর বেড়াস ঘুরি ঘুরি—বনবীথির আলোছায়ায় করিস লুকোচুরি।আমার একলা বাঁশি পাগলামি তার পাঠায় দিগন্তরেতোমার গানের তরে—কবে বসন্তেরে জাগিয়ে দেব আমাতে আর তোতে।

Comments

Loading comments…