নাট্যগীতি — ১২৯

গীতবিতান

শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নূপুরধ্বনিচকিত পথে বনে বনে।নির্ঝর ঝরো ঝরো ঝরিছে দূরে,জলতলে বাজে শিলা ঠুনু-ঠুনু ঠুনু-ঠুনু।ঝিল্লিঝঙ্কৃত বেণুবনছায়া পল্লবমর্মরে কাঁপে,পাপিয়া ডাকে, পুলকিত শিরীষশাখেদোল দিয়ে যায় দক্ষিণবায় পুন পুন।

Comments

Loading comments…