নাট্যগীতি — ১৩০

গীতবিতান

এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা।ভরা হল-কে নিবি কে নিবি গো, গাঁথিবি বরণমালা।চম্পা চামেলি সেঁউতি বেলিদেখে যা সাজি আজি রেখেছি মেলি—নবমালতীগন্ধ-ঢালা।বনের মাধুরী হরণ করো তরুণ আপন দেহে।নববধু, মিলনশুভলগন-রাত্রে লও গো বাসরগেহে—উপবনের সৌরভভাষা,বসতৃষিত মধুপের আশা।রাত্রিজাগর রজনীগন্ধা—করবী রূপসীর অলকানন্দা—গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা।

Comments

Loading comments…