নাট্যগীতি — ১৩১
গীতবিতান
সুরের জালে কে জড়ালে আমার মন,আমি ছাড়াতে পারি নে সে বন্ধন।আমার অজানা গহনে টানিয়া নিয়ে যে যায়,বরন-বরন স্বপনছায়ায় করিল মগন।
জানি না কোথায় চরণ ফেলি, মরীচিকায় নয়ন মেলি—কী ভুলে ভুলালো দূরের বাঁশি! মন উদাসীআপনারে হারালো, ধ্বনিতে আবৃত চেতন।
Comments
Loading comments…