নাট্যগীতি — ১৩২
গীতবিতান
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।তেপান্তরের পাথার পেরোই রূপকথার,পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার—পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।সাত সাগরের ফেনায় ফেনায় মিশেআমি যাই ভেসে দূর দিশে—পরীর দেশে বন্ধ দুয়ার দিই হানা মনে মনে।
Comments
Loading comments…