নাট্যগীতি — ১৪

গীতবিতান

কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ারঢালিতেছ এত সুখ, ভেঙে গেল— গেল বুক—যেন এত সুখ হৃদে ধরে না গো আর।তোমার চরণে দিনু প্রেম-উপহার—না যদি চাও গো দিতে প্রতিদান তারনাই বা দিলে তা মোরে, থাকো হৃদি আলো করে,হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার।

Comments

Loading comments…