নাট্যগীতি — ১৭
গীতবিতান
না সখা, মনের ব্যথা কোরো না গোপন।যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে চায়রুধিয়া রেখো না তাহা আমারি কারণ।চিনি, সখা, চিনি তব ও দারুণ হাসি—ওর চেয়ে কত ভালো অশ্রুজলরাশি।মাথা খাও— অভাগীরে কোরো না বঞ্চনা,ছদ্মবেশে আবরিয়া রেখোনা যন্ত্রণা।মমতার অশ্রুজলে নিভাইব সে অনলে,ভালো যদি বাস তবে রাখো এ প্রার্থনা।
Comments
Loading comments…