নাট্যগীতি — ১৮
গীতবিতান
বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়!ও মিছে আদর তবে না করিলে নয়?ও শুধু বাড়ায় ব্যথা— সে-সব পুরানো কথামনে করে দেয় শুধু, ভাঙে এ হৃদয়।
প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহারআমি যত বুঝি তত কে বুঝিবে আর।প্রেম যদি ভুলে থাক সত্য ক’রে বলো-নাকো—করিব না মুহূর্তের তরে তিরস্কার।আমি তো বলেই ছিনু, ক্ষুদ্র আমি নারীতোমার ও প্রণয়ের নহি অধিকারী।আর-কারে ভালোবেসে সুখী যদি হও শেষেতাই ভালোবেসো নাথ, না করি বারণ।মনে ক’রে মোর কথা মিছে পেয়ো নাকো ব্যথা,পুরানো প্রেমের কথা কোরো না স্মরণ।
Comments
Loading comments…