নাট্যগীতি — ১৯
গীতবিতান
তুই রে বসন্তসমীরণ।তোর নহে সুখের জীবন।কিবা দিবা কিবা রাতি পরিমলমদে মাতিকাননে করিস বিচরণ।নদীরে জাগায়ে দিস লতারে রাগায়ে দিসচুপিচুপি করিয়া চুম্বনতোর নহে সুখের জীবন।
শোন্ বলি বসন্তের বায়,হৃদয়ের লতাকুঞ্জে আয়।নিভৃত নিকুঞ্জ ছায় হেলিয়া ফুলের গায়শুনিয়া পাখির মৃদু গানলতার-হৃদয়ে-হারা সুখে-অচেতন-পারাঘুমায়ে কাটায়ে দিবি প্রাণ।তাই বলি বসন্তের বায়,হৃদয়ের লতাকুঞ্জে আয়।
Comments
Loading comments…