নাট্যগীতি — ২৩
গীতবিতান
ভিক্ষে দে গো, ভিক্ষে দে।দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলি নে।লক্ষ্মী তোদের সদয় হোন, ধনের উপর বাড়ুক ধন—আমি একটি মুঠো অন্ন চাই গো, তাও কেন পাই নে।ওই রে সূর্য উঠল মাথায়, যে যার ঘরে চলেছে।পিপাসাতে ফাটছে ছাতি, চলতে আর যে পারি নে।ওরে তোদের অনেক আছে, আরো অনেক হবে—একটি মুঠো দিবি শুধু আর কিছু চাহি নে।
Comments
Loading comments…