নাট্যগীতি — ৩৭
গীতবিতান
প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে।চারি দিকে হাসিরাশি, তবু প্রাণ কেন কাঁদে রে।আন্ সখী, বীণা আন্, প্রাণ খুলে কর্ গান,নাচ্ সবে মিলে ঘিরি ঘিরি ঘিরিয়ে—তবু প্রাণ কেন কাঁদে রে।
বীণা তবে রেখে দে, গান আর গাস নে—কেমনে যাবে বেদনা।কাননে কাটাই রাতি, তুলি ফুল মালা গাঁথি,জোছনা কেমন ফুটেছে—তবু প্রাণ কেন কাঁদে রে।
Comments
Loading comments…