নাট্যগীতি — ৪৭

গীতবিতান

আজ আসবে শ্যাম গোকুলে ফিরে।আবার বাজবে বাঁশি যমুনাতীরেআমরা কী করব। কী বেশ ধরব।কী মালা পরব। বাঁচব কি মরব সুখে।কী তারে বলব! কথা কি রবে মুখে।শুধু তার মুখপানে চেয়ে চেয়েদাঁড়ায়ে ভাসব নয়ননীরে।

Comments

Loading comments…