নাট্যগীতি — ৫০
গীতবিতান
উলঙ্গিনী নাচে রণরঙ্গে। আমরা নৃত্য করি সঙ্গে।দশ দিক আঁধার ক’রে মাতিল দিক্-বসনা,জ্বলে বহ্নিশিখা রাঙা রসনা—দেখে মরিবারে ধাইছে পতঙ্গে।কালো কেশ উড়িল আকাশে,রবি সোম লুকালো তরাসে।রাঙা রক্তধারা ঝরে কালো অঙ্গে—ত্রিভুবন কাঁপে ভুরুভঙ্গে।
Comments
Loading comments…