নাট্যগীতি — ৫১

গীতবিতান

থাকতে আর তো পারলি নে মা, পারলি কই।কোলের সন্তানেরে ছাড়লি কই।দোষী আছি অনেক দোষে, ছিলি বসে ক্ষণিক রোষে—মুখ তো ফিরালি শেষে। অভয় চরণ কাড়লি কই।

Comments

Loading comments…