নাট্যগীতি — ৫৬
গীতবিতান
আজি উন্মাদ মধুনিশি ওগো চৈত্রনিশীথশশী।তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বসিচৈত্রনিশীথশশী।
কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়নতলেকত কানাকানি, মন-জানাজানি সাধাসাধি কত ছলে।শাখা-প্রশাখার দ্বার-জানালার আড়ালে আড়ালে পশিকত সুখদুখ কত কৌতুক দেখিতেছ একা বসিচৈত্রনিশীথশশী।
মোরে দেখো চাহি— কেহ কোথা নাহি, শূন্যভবনছাদে।নৈশ পবন কাঁদে।তোমারি মতন একাকী আপনি চাহিয়া রয়েছি বসিচৈত্রনিশীথশশী।
Comments
Loading comments…