নাট্যগীতি — ৫৮
গীতবিতান
এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত।মোর নয়নের বিজুলি-উজল আলোযেন ঈশান কোণের ঝটিকার মতো কালো এ কি সত্য।মোর মধুর অধর বধূর নবীন অনুরাগ-সম রক্তহে আমার চিরভক্ত, এ কি সত্য।
অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে,মোর চরণে চরণে সুধাসঙ্গীত বাজে এ কি সত্য।মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে,প্রভাত-আলোকে পুলক আমারি তরে এ কি সত্য।মোর তপ্তকপোল-পরশে-অধীর সমীর মদিরমত্তহে আমার চিরভক্ত, এ কি সত্য।
Comments
Loading comments…