নাট্যগীতি — ৬

গীতবিতান

কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে,তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে।মনে আছে ছেলেবেলা কত যে খেলেছি খেলা,কুসুম তুলেছি কত দুইটি আঁচল ভ’রে।ছিনু সুখে যতদিন দুজনে বিরহহীনতথন কি জানিতাম ভালোবাসি তোরে!অবশেষে এ কপাল ভাঙিল যখন,ছেলেবেলাকার যত ফুরালো স্বপন,লইয়া দলিত মন হই প্রবাসী—তখন জানিনু, সখী, কত ভালোবাসি।

Comments

Loading comments…