নাট্যগীতি — ৮

গীতবিতান

বিপাশার তীরে ভ্রমিবারে যাই, প্রতিদিন প্রাতে দেখিবারে পাইলতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে একটি মধুর মুখ।চারি দিকে তার ফুটে আছে ফুল— কেহ বা হেলিয়া পরশিছে চুল,দুয়েকটি শাখা কপাল ছুঁইয়া, দুয়েকটি আছে কপোল সুইয়া,কেহ বা এলায়ে চেতনা হারায়ে চুমিয়া আছে চিবুক।বসন্তপ্রভাতে লতার মাঝারে মুখানি মধুর অতি—অধর-দুটির শাসন টুটিয়া রাশি রাশি হাসি পড়িছে ফুটিয়া,দুটি আঁখি-’পরে মেলিছে মিশিছে তরল চপল জ্যোতি।

Comments

Loading comments…