নাট্যগীতি — ৮২

গীতবিতান

মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরিস্খলদঞ্চলা চলচঞ্চলা! অয়ি মঞ্জুলা মুঞ্জরী!রোষারুণরাগরঞ্জিতা! বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!গোপনহাস্য-কুটিল-আস্য কপটকলহগঞ্জিতা!সঙ্কোচনত-অঙ্গিনী! ভয়ভঙ্গুরভঙ্গিনী!

চকিত চপল নবকুরঙ্গ যৌবনবনরঙ্গিণী!অয়ি খলছলগুণ্ঠিতা! মধুকরভরকুণ্ঠিতালুব্ধপবন -ক্ষুব্ধ-লোভন মল্লিকা অবলুণ্ঠিতা!চুম্বনধনবঞ্চিনী দুরূহগৰ্বমঞ্চিনী!রুদ্ধকোরক -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী।

Comments

Loading comments…