নাট্যগীতি — ৮৪

গীতবিতান

রাজরাজেন্দ্র জয় জয়তু জয় হে।ব্যাপ্ত পরতাপ তব বিশ্বময় হে।দুষ্টদলদলন তব দণ্ড ভয়কারী, শত্রুজনদর্পহর দীপ্ত তরবারি—সঙ্কটশরণ্য তুমি দৈন্যদুখহারীমুক্ত-অবরোধ তব অভ্যুদয় হে।

Comments

Loading comments…