নাট্যগীতি — ৮৮

গীতবিতান

মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন।মলিন বসন ছাড়ো সখী, পরো আভরণ।অশ্রু-ধোওয়া কাজল-রেখা আবার চোখে দিক-না দেখা,শিথিল বেণী তুলুক বেঁধে কুসুমবন্ধন।

Comments

Loading comments…