নাট্যগীতি — ৯২
গীতবিতান
যেখানে রূপের প্রভা নয়ন-লোভাসেখানে তোমার মতন ভোলা কে ঠাকুরদাদা।যেখানে রসিকসভা পরম-শোভাসেখানে এমন রসের ঝোলা কে ঠাকুরদাদা।যেখানে গলাগলি কোলাকুলিতোমারি বেচা-কেনা সেই হাটে,পড়ে না পদধূলি পথ ভুলিযেখানে ঝগড়া করে ঝগ্ড়াটে।যেখানে ভোলাভুলি খোলাখুলিসেখানে তোমার মতন খোলা কে ঠাকুরদাদা।
Comments
Loading comments…