পূজা ও প্রার্থনা — ১

গীতবিতান

গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে,তারকামণ্ডল চমকে মোতি রে।ধূপ মলয়ানিল, পবন চামর করে,সকল বনরাজি ফুলন্ত জ্যোতি রে।কেমন আরতি, হে ভবখণ্ডন, তব আরতি—অনাহত শব্দ বাজন্ত ভেরী রে।

Comments

Loading comments…