পূজা ও প্রার্থনা — ১০

গীতবিতান

বড়ো আশা ক’রে এসেছি গো, কাছে ডেকে লও,ফিরায়ো না জননী।দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো।আর আমি-যে কিছু চাহি নে, চরণতলে বসে থাকিব।আর আমি-যে কিছু চাহি নে, জননী ব’লে শুধু ডাকিব।তুমি না রাখিলে, গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াব—ওই-যে হেরি তমসঘনঘোরা গহন রজনী।

Comments

Loading comments…