পূজা ও প্রার্থনা — ১৩
গীতবিতান
প্রভু, এলেম কোথায়।কখন বরষ গেল, জীবন বহে গেল—কখন কী-যে হল জানি নে হায়।আসিলাম কোথা হতে, যেতেছি কোন্ পথেভাসিয়ে কালস্রোতে তৃণের প্রায়।মরণসাগর-পানে চলেছি প্রতিক্ষণ,তবুও দিবানিশি মোহেতে অচেতন।এ জীবন অবহেলে আঁধারে দিনু ফেলে—কত-কী গেল চলে, কত-কী যায়।শোকে তাপে জরজর অসহ যাতনায়শুকায়ে গেছে প্রেম, হৃদয় মরুপ্রায়।কাঁদিয়ে হলেম সারা, হয়েছি দিশাহারা—কোথা গো ধ্রুবতারা কোথা গো হায়।
Comments
Loading comments…