পূজা ও প্রার্থনা — ১৮
গীতবিতান
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে—মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে—কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে—তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।
Comments
Loading comments…